×

আন্তর্জাতিক

ইরানের পেট্রোক্যামিকেল স্থাপনায় ইসরায়েলের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:০২ পিএম

ইরানের পেট্রোক্যামিকেল স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি- সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে দেশটির অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে তারা। গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর ইরানের কোনো জ্বালানি স্থাপনায় এটিই প্রথম ইসরায়েলি হামলার ঘটনা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের বিভিন্ন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। অন্যদিকে ইরানের এক প্রাদেশিক কর্মকর্তা দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারসকে জানান, ইসরায়েলি হামলায় কারখানাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ সোমবার (৮ জুন) হওয়া এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত্রুপক্ষের হামলায় কারখানাটির পাঁচটি উৎপাদন লাইন ক্ষতিগ্রস্ত হলো।

এর আগে গতকাল রোববার (৭ জুন) রাতে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ইসরায়েলের নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে আইডিএফ দাবি করেছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App