×

ঢালিউড

ঈদে নানাবাড়িতে আম কুড়ালেন পরীমণি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:০৬ এএম

 ঈদে নানাবাড়িতে আম কুড়ালেন পরীমণি

আম কুড়ালেন পরীমণি

পরীমণি এবার কুরবানির ঈদ কাটিয়েছেন নানাবাড়িতে। কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়াতে ছুটলেন তিনি। 

ঠিক ছোটবেলার মতো আনন্দে মেতেছিলেন পরীমণি। স্যোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের ছোটদের নিয়ে নানার বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। 

আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম, কাঁঠাল, জামরুল কুড়িয়েছেন পরীমণি। ঠোঁটে লেগে আছে চওড়া হাসি। সঙ্গী তার পোষ্য কুকুরটিও।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, এই যে জীবনের এতো সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায়! #নানুবাড়ি

প্রসঙ্গত, কয়েক বছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন পরীমণির অভিভাবক ও তার আশ্রয়স্থল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App