×

ঢালিউড

উত্তর আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

উত্তর আমেরিকায় ‘বনলতা এক্সপ্রেস’র নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। মাত্র দুই সপ্তাহেই এতদিন শীর্ষে থাকা ‘হাওয়া’ সিনেমার লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে এবারের ঈদুল ফিতরে আলোচনার শীর্ষে থাকা এই সিনেমা।

নতুন অর্জন হিসেবে এবার প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে উত্তর আমেরিকায় ৪ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করেছে ‘বনলতা এক্সপ্রেস’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

তিনি জানান, মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি ৪ লাখ ১ হাজার ডলার গ্রস কালেকশন অর্জন করেছে।

শুধু তাই নয়, মুক্তির তৃতীয় সপ্তাহেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহে ‘বনলতা এক্সপ্রেস’ রেকর্ড ৪০ হাজার ডলার গ্রস কালেকশন করেছে। বর্তমানে উত্তর আমেরিকার ২১টি হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই প্রডাকশন সহ-প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ আরও অনেকে।

দেশীয় সিনেমার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App