×

রোগব্যাধি

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

দেশে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি ভিত্তিতে এমআর (মিজলস-রুবেলা) টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মসূচি চালু হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের আপাতত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু সুস্থ হওয়ার পর টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

প্রথম ধাপে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এটি সারা দেশে বিস্তৃত করা হবে। আগামী ২১ মে ২০২৬, পবিত্র ঈদুল আজহার আগেই কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ জরুরি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য অল্প সময়ের মধ্যে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা।

প্রাথমিক পর্যায়ে যেসব উপজেলায় এ কার্যক্রম চালু হবে, সেগুলোর মধ্যে রয়েছে, বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App