×

অর্থনীতি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৪:৩০ পিএম

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ফাইল ছবি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে।

রবিবার (২৫ জুন) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি না-হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়।

প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, প্রায় ২০ দিন আগে কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙ্গর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।

তিনি আরো বলেন, জাহাজ থেকে কয়লা খালাস করে রোববার ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে এরপরে কয়লাবাহী জাহাজ আরও আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App