×

অর্থনীতি

২৪ দিনে রেমিটেন্স এলো কত, জানালো বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম

২৪ দিনে রেমিটেন্স এলো কত, জানালো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

প্রবাসী আয়ের পালে লেগেছে হাওয়া। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল চার কোটি ৮২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। পরের সাতদিনে (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার। সেখানে মাসটির শেষ সাতদিনে (১৮ থেকে ২৪ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছে আট কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার। 

রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে (১ থেকে ২৪ আগস্ট) প্রবাসী আয় দেশে এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। যা দেশি মুদ্রায় দাঁড়ায় ২০ হাজার ৩৭২ কোটি ৫২ লাখ পাঁচ হাজার টাকা (প্রতি ডলার ১১৮ টাকা ৫৬ পয়সা হিসেবে)। মাসটির প্রথম ১০ দিনে প্রবাসী আয় এসেছিল ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। এর পরের সাত দিনে প্রবাসী আয় এসেছিল ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। মাসটির শেষ সাত দিনে প্রবাসী আয় এসেছে ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। 

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ছয় কোটি চার লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ লাখ ৩০ হাজার ডলার।

আরো পড়ুন: ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরো বাড়ল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App