×

অর্থনীতি

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল

উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল। সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে। ১৫ নভেম্বর থেকে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড আখ মাড়াই ও চিনি উৎপাদনে গেলেও পর্যায়ক্রমে বাকি ৮টি চিনিকল উৎপাদন শুরু করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।

এরমধ্যে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড ১৫ নভেম্বর, রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড ২৯ নভেম্বর এবং ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড ১৩ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে। আর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড ৬ ডিসেম্বর এবং ২০ ডিসেম্বর আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড। 

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। 

আরো পড়ুন: যৌথ বাহিনীর সহযোগিতায় ডিএনসিসির অভিযান, শতাধিক অটোরিকশা জব্দ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App