প্রিন্ট: ০৯ জুন ২০২৬, ০৫:১৮ এএম
আরো পড়ুন
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামী ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে।
প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।
শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন