স্বর্ণের দামে বড় ধস, কমলো রুপাও
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন দামে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু দুটি।
বাজুস জানায়, গত শনিবার (১৪ মার্চ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়।
সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
আরো পড়ুন: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম
এর আগে গত ১৩ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়, যা আগের তুলনায় ২৯২ টাকা কম।
এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।
