×

অর্থনীতি

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

ছবি : সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)-এর কার্ডধারী স্বল্প আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যে ৩টি লটে দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি লট ৩ হাজার মেট্রিক টন করে বিভক্ত ছিল। এতে মোট ৪টি দরপ্রস্তাব জমা পড়ে।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠান থেকে তিনটি লটে মসুর ডাল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এর মধ্যে একটি লটে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর একটি লটে রাজশাহীর মেসার্স সালমান খুরশীদের কাছ থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আর একটি লটে রাজশাহীর ওই প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ৮১ টাকা ৯৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে এই ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকায় কেনার অনুমোদন চাওয়া হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা গেছে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App