×

শিক্ষা

এইচএসসি

বৃষ্টিতে পরীক্ষা শুরু হতে দেরি হলে অতিরিক্ত সময় পাবে পরীক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:৩৭ এএম

বৃষ্টিতে পরীক্ষা শুরু হতে দেরি হলে অতিরিক্ত সময় পাবে পরীক্ষার্থীরা

রবিবার পরীক্ষা শুরু হলেও সাত-সকালে প্রবল বৃষ্টি মাথায় করে কেন্দ্রে ছোটেন পরীক্ষার্থীরা।

বৃষ্টির কারণে জলাবদ্ধতা বা যানজটে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দেরি হলে বাড়তি সময় পাবে এইচএসসি পরীক্ষার্থীরা। রবিবার (১ জুলাই) আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, যানজট বা জলাবদ্ধতার জন্য কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু করতে দেরি হয়, সেক্ষেত্রে আধাঘণ্টা দেরি হলে পরীক্ষার্থীরা আধাঘণ্টা অতিরিক্ত সময় পাবে। কোথাও পরীক্ষা সাড়ে ১০ টায় শুরু হলে, শেষ হবে দেড়টায়। ১১টায় শুরু করলে শেষ হবে ২টায়।

রবিবার সিলেট শিক্ষা বোর্ড বাদে দেশের ১০টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৩ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে। বাংলা (আবশ্যিক) প্রথমপত্র দিয়ে এই পরীক্ষা শুরু হয়। বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা এবার পিছিয়ে গেছে। সিলেটসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

রবিবার পরীক্ষা শুরু হলেও সাত-সকালে প্রবল বৃষ্টি মাথায় করে কেন্দ্রে ছোটেন পরীক্ষার্থীরা। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সঙ্কট, যানজটের কারণে সন্তানদের কেন্দ্রে নেয়ার পথে ভোগান্তিতে পড়েন অভিভাবকরা। আবহাওয়ার পূর্বাভাসে আগামী চার-পাঁচ দিনও দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস রয়েছে। 

এ অবস্থায় বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে ভোগান্তি আর বিলম্বের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত সময় দেয়ার কথা জানালেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি। এছাড়া বৃষ্টি কারণে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর নিয়মের শিথিলতা আনা হয়েছে। 

তিনি আরো বলেন, পরীক্ষার্থী যখনই আসবে, তখনই তাকে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সে যদি ৯টায় আসে বা সাড়ে ৮টায় আসে, তাকে তখনই প্রবেশ করতে দেয়া হবে। কেন্দ্র সচিবদের আমরা বলে দিয়েছি যে পরীক্ষার্থীদের বৃষ্টির মধ্যে বাইরে দাঁড় করিয়ে রাখা যাবে না। 

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রবিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সাধারণত এপ্রিলে এই পরীক্ষা হয়। কিন্তু করোনা মহামারির কারণে সময়সূচী ওলটপালট হয়েছে। আমরা ধীরে ধীরে এটাকে এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App