×

শিক্ষা

এবার পদ ছাড়লেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

এবার পদ ছাড়লেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগের পর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন সংস্থাটির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এবার তিনিও চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এতে চেয়ারম্যানশূন্য হয়ে গেলো দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৯ আগস্ট) ইউজিসি সচিব বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রে অধ্যাপক মুহাম্মদ আলমগীর লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গমন ও অবস্থান করার কারণে তার কর্তৃক অর্পিত হয়ে আমি ২০২৩ সালের ২০ আগস্ট থেকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। অধ্যাপক শহীদুল্লাহ স্বাস্থ্যগত কারণে গত ১১ আগস্ট চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন, যা ওইদিনই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা ও মাধ্যমিক বিভাগে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরো লিখেছেন, ‘যেহেতু আমাকে দায়িত্ব প্রদানকারী ব্যক্তি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমতাবস্থায় সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোরূপ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত রইলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

পদত্যাগপত্রটি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপ-সচিব বরাবর পাঠিয়েছেন। এতে তিনি ইউজিসির চেয়ারম্যানের শূন্যপদটি পূরণে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আরো পড়ুন : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে বিএসপিইউএ'র ৯ দাবি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App