×

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি বাতিল

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেয়া হলো।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন: ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান

আদেশে আরো বলা হয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, এর আগে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App