×

শিক্ষা

জনগণই রেললাইন থেকে তিতুমীর শিক্ষার্থীদের উঠিয়ে দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

জনগণই রেললাইন থেকে তিতুমীর শিক্ষার্থীদের উঠিয়ে দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বলেছেন, জনগণই তাদের একসময় উঠিয়ে দিবে রেললাইন থেকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে। দিনের পর দিনের দাবি দাওয়া বেড়েই চলেছে। তারা রাস্তা ছেড়ে দিক। জনগণের কোনো দুর্ভোগ যেন ওরা সৃষ্টি না করে।

এদিন বিকেলে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেললাইন অবরোধের পর সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চেয়েছিলেন। তিনি বলেন, তারা ক্যাম্পাসে গিয়ে তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষের কাছে পেশ করুক। ওরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাক।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার পেছনে কারা জড়িত সেটা আপনারা জানেন। আপনারাই ডিটেইলস জানেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App