×

শিক্ষা

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

ঢাবিতে ইমেরিটাস অধ্যাপক হলেন চার শিক্ষাবিদ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক হিসেবে চার শিক্ষাবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. ইউসুফ হায়দার, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম এবং ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলা এ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘ইমেরিটাস অধ্যাপক হিসেবে এই চার শিক্ষাবিদ নিজ নিজ বিভাগের সঙ্গে ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত থাকবেন। তারা নিজ নিজ একাডেমিক ক্ষেত্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ প্রদান করবেন।’

এদিকে, ইমেরিটাস অধ্যাপক হিসেবে তারা অবসর গ্রহণের আগে অধ্যাপক পদে যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ছাড়া অন্যান্য সব সুবিধা পাবেন। এছাড়া গবেষণা ও প্রকাশনার জন্য পাঠাগার ব্যবহারের সুযোগ, সেক্রেটারিয়াল সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সুবিধাও তারা গ্রহণ করতে পারবেন।

এর আগে, ঢাবি কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ৯ জন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ. এফ. এম. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ছাগলকাণ্ড মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

বিমানের এমডির নিয়োগ বাতিল

গৃহকর্মী নির্যাতন বিমানের এমডির নিয়োগ বাতিল

ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

বিটিআরসি’র নির্দেশনা ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App