×

আন্তর্জাতিক

বিমানবাহী ক্যারিয়ার সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

বিমানবাহী ক্যারিয়ার সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ছবি: মার্কিন নৌবাহিনীর বিমানবাহী ক্যারিয়ার আব্রাহাম লিংকন।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু আভাসে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী ক্যারিয়ার আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেয়া হয়েছে। যা প্রসারমান উত্তেজনার মধ্যে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে  ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাত  সংবাদ সংস্থা ডব্লিউএএনএ জানিয়েছে,  মার্কিন নৌবাহিনীর একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিনসহ এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সে অনুযায়ি বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক ১,৪০০ কি.মি দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে অনেক বেশি দূরত্ব নির্দেশ করে। 

এদিকে, ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, ঠিক তখনই জাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাননি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর তেহরানের দিকে যাচ্ছে বলে ফের দাবি করেছেন ট্রাম্প। 

ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, বড় জাহাজ– সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে, দেখা যাক বিষয়টি কীভাবে এগোয়।’ 

তিনি বলেন, ‘যদি আমরা কোনও সমাধানে পৌঁছাতে পারি, সেটি খুব ভালো হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে।’

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন, দেশটির সামরিক নীতিতে পরিবর্তন আনা হয়েছে এবং তা এখন আরও ‘আক্রমণাত্মক’ পর্যায়ে প্রবেশ করেছে। 

এমন পরিস্থিতিতে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সামরিক গতিবিধি ও কৌশলগত বার্তা আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব পদক্ষেপের আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাবও মূল্যায়ন করছেন বিশ্লেষকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ছাগলকাণ্ড মতিউরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

বিমানের এমডির নিয়োগ বাতিল

গৃহকর্মী নির্যাতন বিমানের এমডির নিয়োগ বাতিল

ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

বিটিআরসি’র নির্দেশনা ব্যবহৃত মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App