×

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে নতুন সময়সূচির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রস্তাবিত এই সময়সূচি অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট দিনে সশরীরে এবং বাকি দিনগুলোতে অনলাইন ক্লাস পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করানোর পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরো বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস চলবে। অন্য দিনগুলোতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান অব্যাহত থাকবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সচল রাখা এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এই হাইব্রিড পদ্ধতির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপ-নির্বাচনে জাল ভোট ও এজেন্ট বহিষ্কারের অভিযোগ জামায়াতের

উপ-নির্বাচনে জাল ভোট ও এজেন্ট বহিষ্কারের অভিযোগ জামায়াতের

তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি

তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পরই নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App