×

জাতীয়

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।

আবিদুর রহমান সোহেল দাবি করেন, শুরু থেকেই নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ ছিল। তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি বলেন, মালতীনগর কেন্দ্রের তাদের এজেন্টদের কাছ থেকে ভোটগ্রহণ শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি এটিকে ‘পাতানো নির্বাচন আয়োজনের ইঙ্গিত’ হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. নূর ইসলাম বলেন, ফলাফল দ্রুত প্রস্তুতের সুবিধার্থে পোলিং এজেন্টদের অনুরোধে অগ্রিম স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই শিটে তার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে কাগজটি ছিঁড়ে ফেলে নতুন রেজাল্ট শিটে কাজ শুরু করা হয়েছে।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন এ বিষয়ে, ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুইজন পোলিং এজেন্ট স্বাক্ষর করলেও একজন এতে রাজি হননি এবং প্রিসাইডিং অফিসার কোনো শিটে স্বাক্ষর করেননি। অভিযোগ পাওয়ার পর আগের শিটগুলো বাতিল করে নতুন শিট দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। পৌর এলাকার তুলনায় ইউনিয়নগুলোতে ভোটার উপস্থিতি বেশি।

নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করে রেজাল্ট শিট হস্তান্তর করবেন। এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি এবং ছোটখাটো অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App