×

আইন-বিচার

আবু সাঈদ হত্যা

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনাল কক্ষ ত্যাগের সময় আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রায় প্রত্যাখ্যান করে বলেন, “আমরা এ রায় মানি না, আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।”

রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ২৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরো পড়ুন : আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বিশিষ্ট চিত্রশিল্পী ও শিল্প-নির্দেশক তরুণ ঘোষ আর নেই

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

চাটমোহরে বিএনপি নেতার ছেলের তাণ্ডবে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App