×

শিক্ষা

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ১৯

ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) মোট ২৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৩১৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩৯৯ জন অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র, দাখিল পরীক্ষার্থীদের আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৬ জন, মাদ্রাসা বোর্ডে ৩ জন এবং কারিগরি বোর্ডে ১০ জন পরীক্ষার্থী রয়েছে।

ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ৬৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯৩৬ জন অনুপস্থিত ছিল। রাজশাহী বোর্ডে ১ হাজার ৭৩৬ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৬৫ জন (বহিষ্কার ২ জন), যশোর বোর্ডে ১ হাজার ৪৮২ জন (বহিষ্কার ২ জন), চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২২ জন (বহিষ্কার ১ জন), সিলেট বোর্ডে ৭০৬ জন, বরিশাল বোর্ডে ৯৮০ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩০১ জন (বহিষ্কার ১ জন) এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮৮ জন অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন, অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১৫০ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২০ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন, অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৯৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App