×

ময়মনসিংহ

বিদ্যুৎ-জ্বালানি সংকট

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

প্রতীকী ছবি

​বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। আগামী তিন মাস জেলায় সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি জরুরি সেবা ব্যতীত সকল অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামালপুর জেলার কোথাও কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

জরুরি সেবা যেমন, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি বাদে সকল সরকারি-বেসরকারি অফিস ভবন, শপিং মল, দোকানপাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা আগামী ৩ মাস পর্যন্ত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরও বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সন্ধ্যা ৬টার মধ্যে বেচাকেনা শেষ করে দোকান বন্ধ নিশ্চিত করতে স্থানীয় দোকান মালিক সমিতিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App