×

রাজনীতি

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটালো ছাত্রদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটালো ছাত্রদল

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক ও ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে একপর্যায়ে ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন।

এ সময় ডাকসুর শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও শাহবাগ থানার ভেতরে অবস্থান করেন। অন্যদিকে বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

এ ঘটনায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দু পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা দুপক্ষকে থানায় ডেকেছি। তবে, মনে হচ্ছে এটি ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App