×

খেলা

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

টানা সপ্তম লা লিগা জিতে বার্সেলোনার ইতিহাস

ছবি- সংগৃহীত

নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে উড়িয়ে দিয়ে চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ নারী লিগের (লিগা এফ) শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিউতাত এস্পোর্তিভা দানি জার্ক স্টেডিয়ামে ৪-১ গোলের বিশাল জয়ে টানা সপ্তম লিগ শিরোপা জয়ের উৎসব করল কাতালান ক্লাবটি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল বার্সা।

ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন মার্টিন ফেঙ্গার। এ ছাড়া কার্লা জুলিয়া মার্তিনেজ ও ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন একটি করে গোল করেন। এই জয়ের পর ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৭৫। রিয়াল মাদ্রিদ তাদের বাকি পাঁচ ম্যাচ জিতলেও বার্সাকে টপকাতে পারবে না। এটি বার্সেলোনার দশম লিগ শিরোপা, যা স্পেনের যেকোনো ক্লাবের চেয়ে দ্বিগুণ। তালিকায় ৫টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

পুরো মৌসুমে বার্সেলোনা ছিল অপ্রতিরোধ্য। কেবল অক্টোবরে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে একবার পয়েন্ট হারিয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হোম ও অ্যাওয়ে—উভয় ম্যাচেই হারিয়ে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে বার্সার মেয়েরা। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপারকোপা জয়ের পর এবার লিগ জিতে দ্বিতীয়বারের মতো ‘কোয়াড্রাপল’ (এক মৌসুমে চারটি বড় শিরোপা) জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা।

বার্সার সামনে এখন বড় চ্যালেঞ্জ কোপা দে লা রেইনা ও চ্যাম্পিয়নস লিগ। আগামী ১৬ মে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তারা কাপের ফাইনাল খেলবে। এ ছাড়া বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লড়বে তারা। বায়ার্নের বাধা টপকাতে পারলে ওসলোর ফাইনালের টিকিট পাবে কাতালানরা। এমন দাপুটে ফর্ম ধরে রেখে ইতিহাস গড়ার লক্ষ্য এখন বার্সেলোনার মেয়েদের। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App