×

শিক্ষা

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০২:০৭ পিএম

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে বাধা নেই। বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যে, নোট-গাইড আর দরকার হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষকরা যে প্রেসক্রিপশন দেন, এই নোট গাইড পড়তে হবে- এটা করা যাবে না। শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিয়ে দিতে হবে, শিক্ষার্থীরা সেটা কিনবে।

শুক্রবার (৮ মে) বেলা ১২টায় বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

শিক্ষামন্ত্রী বলেন, 'প্রিন্টিং প্রেস খুবই সন্মানজনক ব্যবসা। আমরা যে সাশ্রয়ে বই তৈরি করি, সেটা বিশ্বের অন্য দেশ পারে না। আমাদের দেশে মোটামুটি সস্তায় বই বিক্রি হয়। আমি চাই মুদ্রণশিল্পে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করুক। আপনাদের অনুরোধ করবো- বইয়ের ব্যবসা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।'ক

বই প্রকাশকদের উদ্দেশে করে শিক্ষামন্ত্রী জানান, 'বই ছাপানোর ক্ষেত্রে যেন মানসম্মত কাগজ ব্যবহার করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।'

খালেদা জিয়া যেভাবে শিক্ষার প্রতি আগ্রহ ও বাজেট দিয়েছেন তা আর কেউ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও তার মা-বাবার মতো শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

মির্জা ফখরুল সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App