সিলেটে হামে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন শিশু মারা গেছে। এখন পর্যন্ত সিলেটে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তারা মারা যায়।
শুক্রবার (৮ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, 'মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছয়মাস থেকে ১ বছর।'
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, 'গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪১ জন ভর্তি রয়েছেন।
