×

অন্যান্য

ঢাবিতে বিজয়ের মাসে ‘প্রথম প্রভাত’ উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

ঢাবিতে বিজয়ের মাসে ‘প্রথম প্রভাত’ উদযাপন

ছবি: ভোরের কাগজ

প্রতি বছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উদযাপিত হয়েছে বিজয়ের মাসের প্রথম প্রভাত। এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাবির এসসি’র সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।

সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করে- নৃত্যাক্ষ (এক সাগর রক্তের বিনিময়ে) এবং মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা (রাঙামাটির রঙে চোখ জুড়ালো)। দলীয় সঙ্গীত পরিবেশন করে- পদক্ষেপ বাংলাদেশ (মুক্তির মন্দির সোপান তলে), সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি) এবং (আমার দেশের মতো এমন দেশ)।

একক সঙ্গীত পরিবেশন করেন- মারুফ হোসেন (সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি), নূর মো. রাজু (মোরা একটি ফুলকে বাঁচাবো বলে), মিতু রহমান ও নীলা হাসান। একক আবৃত্তি করেন- নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ ও ফরিদুজ্জামান।

এছাড়া দলীয় আবৃত্তি করে- কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কণ্ঠশীলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App