×

বিনোদন

মিম এবার মাসুদ রানার ‘সুলতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম

মিম এবার মাসুদ রানার ‘সুলতা’

মাসুদ রানা সিনেমায় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

মিম এবার মাসুদ রানার ‘সুলতা’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার অভিনয় করতে যাচ্ছেন কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ সিনেমায়। এখানে ভারতীয় গুপ্তচর সুলতা রায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় ‘এমআর-নাইন’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর। এটিএন বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

সম্প্রতি আগে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তি সেরেছেন বলে জানান মিম। এর আগে এ চরিত্রে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম ঘোষণা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে শ্রদ্ধা সে সময় বিষয়টি অস্বীকার করেন।

মিম বলেন, গত ২০ নভেম্বর প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছিলাম। চুক্তিবদ্ধ হওয়ার পর সুলতা চরিত্রের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে ফাইট অনুশীলন করতে হবে। উপন্যাসটিও অনেকবার পড়েছি। এই ছবির সঙ্গে হলিউডও জড়িত। অনেক বড় প্রজেক্ট। চরিত্রের লুক আনতে অনেক দিন থেকেই জিমে যাচ্ছি। সবমিলিয়ে কাজটির জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করছি।

মহামারির মধ্যে পরিস্থিতি অনুকূল থাকলে আগামী বছরের ফেব্রুয়ারির দিকে শুটিংয়ে যোগ দেবেন বলে জানান এ অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App