×

বিনোদন

তুরস্কে গিয়ে কি করলেন মেহজাবিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:৩১ এএম

তুরস্কে গিয়ে কি করলেন মেহজাবিন

নিজের তৈরি মাটির পাত্র হাতে মেহজাবিন

তুরস্কে গিয়ে কি করলেন মেহজাবিন

ঘুরতেই বেশি পছন্দ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রায়শই তিনি ঘুরতে যান দেশের বাইরে। গেলো মাসেই তিনি ঘুরতে গিয়েছিলেন তুরস্কের ইস্তানবুলে। সেখানে গিয়েই হাজির হন মৃৎশিল্পের একটি কারখানায়।

শুরু করেন পুরোদস্তুর মৃৎশিল্পী হওয়ার প্রচেষ্টা। তৈরি করেন মাটির পাত্র। নিজের ফেসবুক পেজে মাটির পাত্র বানানোর ভিডিও শেয়ার করেছেন মেহজাবিন এবং তুলে ধরেন নিজের ইস্তানবুল ভ্রমনের অভিজ্ঞতা। তিনি বলেন, ‘তুরস্কের ভ্রমণটা অসাধারণ ছিল। আর জীবনে প্রথমবারের মতো মাটির পাত্র বানানোর চেষ্টা করেছি। সেখানকার ট্যুর কোম্পানি খুব সুন্দর এই অভিজ্ঞতা পাওয়ার সুযোগ করে দিয়েছিল।’

ভিডিওতে দেখা যায়, মাটির পাত্র বানানোর জন্য মেহজাবিন প্রথমে বিশেষ প্যান্ট পরে নেন। এরপর বসে যান যন্ত্রচালিত চাকের পাশে। কিছুক্ষণের চেষ্টা একটি মাটির পাত্রও তৈরি করে ফেলেন এই শিল্পী।

জানা যায়, কেবল তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবিন। আজ বুধবার নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন মেহজাবিন। ক্যাপশনে লিখেছেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App