×

বিনোদন

সুস্থ হয়ে র‍্যাম্পে হাঁটলেন সুস্মিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:৪১ পিএম

সুস্থ হয়ে র‍্যাম্পে হাঁটলেন সুস্মিতা

ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে র‍্যাম্পে হাঁটলেন সুস্মিতা

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন পুরোপুরি সুস্থ এ অভিনেত্রী। সম্প্রতি কাজেও ফিরেছেন তিনি।

ডিজাইনার অনুশ্রী রেড্ডির জন্য ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটে সবাইকে চমকে দিয়েছেন সুস্মিতা। র‍্যাম্পে পা রাখতেই তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে হাততালিতে অভ্যর্থনা আর ভালোবাসায় ভাসান দর্শকরা। খবর জি-নিউজের।

শো শেষ করে গাড়িতে ওঠার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি ভক্তদের জানিয়ে দেন যে, তিনি র‍্যাম্পে হেঁটেছেন। সেই লাইভ তিনি দর্শকদের ধন্যবাদ জানান। যারা তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি একজন আশীর্বাদপ্রাপ্ত মেয়ে।

সুস্মিতা আরও বলেন, অনুশ্রীকে ধন্যবাদ, তিনি আমাকে তার শো স্টপার হতে বলেছেন। অন্য কেউ হয়ত বলবে, এখন জিজ্ঞেস করার মতো সময় নেই। কিন্তু আমি তোমাকে বলি- নারী! আমরা যখন একে অপরের পাশে দাঁড়াই এবং সবচেয়ে কঠিন সময়েও একে অপরের সেরাটা বের করে নিয়ে আসি, তখন দেখতেও খুব সুন্দর লাগে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App