×

বিনোদন

আমি লোক দেখানো নকল মানুষ না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম

আমি লোক দেখানো নকল মানুষ না
আমি লোক দেখানো নকল মানুষ না

বরাবরই সমাজে একটু ভিন্ন কাজ করে তাক লাগিয়ে আসচ্ছেন চিত্রনায়িকা পরী মনি। কোনো লুকোচুরি নেই, যা বলেন সরাসরি। তবে এবার একটু রহস্য রেখে তিনিও খোঁচা দিলেন। আর তাতে ইন্ধন জোগালেন তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ।

বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’

এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’

রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি।’

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এ তারকা। কদিন আগেই পরী-রাজ দম্পতি একমাত্র সন্তানের বয়স সাত মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও, আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততা দেখা যায় পরীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App