×

বিনোদন

তিন তারকার নতুন প্রজেক্ট ‘ওমর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

তিন তারকার নতুন প্রজেক্ট ‘ওমর’
তিন তারকার নতুন প্রজেক্ট ‘ওমর’

জনপ্রিয় ও নন্দিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান এবার যুক্ত হলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর সিনেমায়। প্রত্যেকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছেন রাজ।

গত ফেব্রুয়ারি ছবিটির নাম নিবন্ধন করেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতিতে। মাত্র দুইদিন হলো ‘ওমর’ সিনেমার পোস্টার প্রকাশ করেছেন রাজ। এরপর ৫ আগস্ট ছবির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে তিন জনের নাম প্রকাশ করলেন।

নাম প্রকাশের ফেসবুক পোস্টে রাজ লিখেছেন, কাকে রেখে কার নাম বলি! একসাথেই বলে দেই বরং। ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং নাসিরউদ্দিন খান! তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এজন্য ফিলিং হ্যাপি!

‘ওমর’ রাজের ষষ্ঠ ছবি। তিন অভিনেতার নাম প্রকাশ করলেও মূল চরিত্রের অভিনেতার নাম এখন প্রকাশ রাজি নন তিনি। পরিচালক রাজ গণমাধ্যমকে বলেন, আগামী সেপ্টেম্বরে শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখন জানাতে চাইছি না। আপাতত সিনেমাটির পোস্টার প্রকাশ করলাম।

‘ওমর’ সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে। সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

এর আগে পাঁচটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App