×

বিনোদন

সুস্থ হয়ে উঠছেন বেবী নাজনীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০১:৩১ পিএম

সুস্থ হয়ে উঠছেন বেবী নাজনীন
তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন। মাঝে দুইদিন পেরিয়ে গেছে। সর্বশেষ খবর হচ্ছে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই সাংবাদিক এনাম সরকার। তিনি জানান, বেবী নাজনিনের জ্বর কখনো বাড়ছে কখনো কমছে। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। বেশ কয়েকটি টেস্ট করতে দিয়েছেন চিকিৎসক। আজকের মধ্যে (১৯ জুলাই) সেগুলোর রিপোর্ট হাতে পাওয়া যেতে পারে। তখন আরও ভালো করে বোঝা যাবে আসলে কি হয়েছে। চিকিৎসকরাও বুঝতে পারবেন কেমন চিকিৎসা দরকার। বেবী নাজনীনকে আরও অনন্ত দুইদিন হাসপাতালেই থাকতে হতে পারে বলে জানান এনাম সরকার। বেবী নাজনীন এখন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। স্টেজ শো করতে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয় তার। মাসখানেক ধরে বেবী নাজনীন ঢাকায় আছেন। এর মধ্যেই অসুস্থ হলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App