×

বিনোদন

মা হচ্ছেন কেটি পেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:৫৪ এএম

মা হতে চলেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। আর সেই সংবাদ ভক্তদের জানালেন অভিনব এক ভিডিও বার্তায়। গত ৫ মার্চ প্রকাশ পেয়েছে পেরির নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর্ন হোয়াইট’। ৪ মিনিটের এই গানটির শেষ দৃশ্যে নিজের গর্ভাবস্থা দেখিয়েছেন এই পপ তারকা।

নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি মিউজিক ভিডিওর মাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত নিয়ে কেটি পেরি জানান, ‘ভক্তদের সবকিছু জানাতে ভালো লাগে। তবে দারুণ কোনো পন্থায় সুখবর দিতে চেয়েছি, যাতে সুরও থাকবে। শুধু সন্তানের মা-ই হবো তা নয়, ভক্ত-শ্রোতারা অপেক্ষা করছেন এমন কিছুও আসবে। এটাকে বলা যায় দ্বিগুণ আনন্দ।’

জানা যায়, কেটির ষষ্ঠ অ্যালবাম প্রকাশের সময়ই তার কোলজুড়ে আসবে নবজাতক। উল্লেখ্য, ২০১২ সালে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় পেরির। তারপর ২০১৯ সালের ভালোবাসা দিবসে কেটির অনামিকায় আংটি পরিয়ে দেন ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App