×

বিনোদন

লকডাউনে অর্ধাহারে দিন কাটছে রানু মণ্ডলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ১১:০২ এএম

লকডাউনে অর্ধাহারে দিন কাটছে রানু মণ্ডলের
মাত্র মাস ছয়েক আগেই সোশ্যাল মিডিয়ার সেনসেশন ছিলেন রানু মণ্ডল। হিমেশ রেশমিয়া তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে তাঁকে দিয়ে একটি ছবিতে গান গাইয়েছিলেন। সেই রানু মণ্ডল ফিরে গিয়েছেন তাঁর পুরনো জীবনে। গ্ল্যামার দুনিয়ায়র হাতছানি আজ তাঁর কাছে স্বপ্নের মতো। আগে যেভাবে একবেলা খেয়ে দিন কাটত, এখনও সেভাবেই দিন কাটছে তার। সম্প্রতি জানা গিয়েছে, লকডাউনে তাঁর নুন আনতে পান্তে ফুরোয় দশা রানু মণ্ডলের। দু’বেলা দু’মুঠো খাবার জুটছে না। এক প্রকার অর্ধাহারে দিন কাটছে তাঁর। কখনো কখনো অন্যের সহযোগিতায় জুটছে অন্ন। মাঝেমধ্যে তো মুড়ি খেয়ে দিন কাটছে। ভারতের একটি সংবাদমাধ্যমকে রাণু মণ্ডল জানিয়েছেন, সম্প্রতি টানা পাঁচদিন তাঁকে না খেয়ে কাটাতে হয়েছে। এখন পরিস্থিতি আরও খারাপ। এলাকার লোক সদয় হলে চাল-ডাল জোটে। দুঃখ করে তিনি বলেন, এখন আর কেউ তাঁর খোঁজ নেয় না। সেই আগের দিনগুলো যেন ফিরে এসেছে। কিন্তু তাই বলে নিজের নেশাকে হারিয়ে ফেলেননি তিনি। আজও মাঝেমধ্যেই নিজের মনে গেয়ে ওঠেন, ‘জিন্দেগি অর কুছ ভি নেহি, তেরি মেরি কাহানি হ্যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App