×

বিনোদন

শত কোটির বাংলো কিনলেন জন আব্রাহাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১০:০০ এএম

শত কোটির বাংলো কিনলেন জন আব্রাহাম

নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ এক সুখবর দিলেন বলিউড সেনসেশন জন আব্রাহাম। শোনা যাচ্ছে, বিলাসবহুল এক বাংলো কিনেছেন তিনি। 

মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি। খবর ইন্ডিয়া টুডের।

এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।

রসঙ্গত, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো। যেটি কিনা মুম্বইয়ের সবচেয়ে ব্যস্ত হাই স্ট্রিটগুলির মধ্যে একটি। 

অর্থাৎ জন আব্রাহামের এই নতুন বাড়িটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এলাকাটি শুধুমাত্র তার বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। 

এই সিনেমা সাফল্যের পর এবার বিলাসবহুল বাংলো কিনে খবরের শিরোনামে উঠে এলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App