×

বিনোদন

প্রথমবার অ্যাকশনে কাজল, ২৭ বছর পর সঙ্গে প্রভু দেবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৪:২২ পিএম

প্রথমবার অ্যাকশনে কাজল, ২৭ বছর পর সঙ্গে প্রভু দেবা

ছবি: সংগৃহীত

আড়াই দশকের বেশি সময় পর পর্দায় এক সঙ্গে কাজ করতে চলেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার আলোচিত দুই অভিনয় শিল্পী কাজল এবং প্রভু দেবা। আর সেই সিনেমা থাকছে কলকাতার এক অভিনেতাও।

তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি বিশাল বাজেটের একটা কাজ নিয়ে আসছেন। আর অ্যাকশন থ্রিলারধর্মী এই সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করবেন এই পরিচালক। এছাড়া এই সিনেমায় প্রথমবারের মত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন কাজল। টাইমস অব ইন্ডিয়ার।

কাজল এবং প্রভু দেবা ছাড়াও ওই সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন ও আদিত্য শীল। এছাড়া কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকেও উপ্পলাপতি তার নতুন সিনেমায় নিয়েছেন।

সিনেমার প্রকাশ না করে ভারতের এক সংবাদমাধ্যম জানিয়েছেন উপ্পলাপতির নতুন কাজটি দিয়ে দীর্ঘ ২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল ও প্রভু দেবা। সর্বশেষ ১৯৯৭ সালে তামিল ছবি ‘মিনসারা কানাভু’তে অভিনয় করেছিলেন তারা।

কাজল ও প্রভু দেবাকে নিয়ে উপ্পলাপতি বলেন, কাজল ম্যাম দারুণভাবে অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। বলা যায় এই প্রথম অ্যাকশন নিয়ে কাজ করলেন। তার উৎসাহের কমতি ছিল না। স্টান্টগুলো সুন্দরভাবে করেছেন। প্রভু স্যার নিজেও একজন পরিচালক তাই উনি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন।

ইতোমধ্যেই তারা হায়দরাবাদ এবং মুম্বাইতে শুটিংয়ের কাজ সেরে নিয়েছেন। আগামী সপ্তাহে টিজার আসতে পারে। সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।

সিনেমার সঙ্গীত পরিচালনা করবেন হর্ষবর্ধন রামেশ্বরম। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব দিয়েছেন জিকে বিষ্ণু, যিনি এর আগে ‘জওয়ান’ সিনেমায় কাজ করেছেন। আর সম্পাদক হয়েছেন নবীন নুলি। তিনি ‘পুষ্পা ২’ সিনেমার সম্পাদনাও করবেন বলে জানা গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App