×

বিনোদন

বাথটাবে চিত্রনায়িকা ববির দৃশ্য ভাইরাল! (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৫:০১ পিএম

বাথটাবে চিত্রনায়িকা ববির দৃশ্য ভাইরাল! (ভিডিও)

ছবি: সংগৃহীত

প্রকাশ্যে এলো ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’র নতুন ভিডিও কনটেন্ট। নির্মাতা এই কনটেন্টের নাম দিয়েছেন ‘লাস্ট কিস’।

এতে দেখা যায় একটি হাসপাতালের লবি দিয়ে একটি লাশের ট্রলি নিয়ে যাচ্ছেন একজন হাসপাতাল কর্মী। অন্য একটি দৃশ্যে দেখা যায় চিত্রনায়িকা ববি একটা বাথটাবে শুয়ে ধূপমান করছেন, একটা ফোন কল আসে, এরপর তিনি রহস্যর হাসি দিতে থাকেন। দর্শকের জন্য ময়ূরাক্ষী নির্মাতা রাশিদ পলাশ কী রহস্য রেখে দিলেন সেটাই এখন দেখার পালা।

আরো পড়ুন: ‘যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি’

এরই মধ্যে ঈদের এই ছবির পোস্টার, টিজার এবং পিরিতির বাজার গানগুলো বেশ আলোচনায় এসেছে।

এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘আমরা দর্শকের জন্য একের পর এক চমক নিয়ে এসেছি। আমরা আসলে কী করতে যাচ্ছি তার কিছুটা ঝলক দেখানো বলতে পারেন। ঈদের সিনেমা যেন মানুষ আনন্দ নিয়ে দেখতে পারেন সে চেষ্টা আছে আমাদের।’

সিনেমাটির দৃশ্যে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

‘ময়ূরাক্ষী’তে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ।

প্রেম ও প্রতারণার সত্যি ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল ও কস্তুরী চৌধুরী।

আরো পড়ুন: ঈদকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্সে একই দিনে তিন ছবি (ভিডিও)

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App