×

বিনোদন

দীঘির ‘৩৬-২৪-৩৬’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম

দীঘির ‘৩৬-২৪-৩৬’

প্রার্থনা ফারদিন দীঘি

চলতি বছরের শুরুতে দীঘি অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর তার কোনো নতুন সিনেমার খবর ছিল না। তবে দীর্ঘ ৬ মাস পর কাজের কথা জানালেন।

ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে প্রার্থনা ফারদিন দীঘির ওয়েব ফিল্ম। রিয়ায়াজুর রহমানের পরিচালনায় ‘৩৬-২৪-৩৬’ শিরোনামের এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর।

এসময় দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

বিস্তারিত কিছু না বললেও দীঘি বলেছেন, ওটিটিতে নতুন একটি কন্টেন্ট আসছে তার। সেটি প্রমোশনের জন্য সম্প্রতি একটি বিয়ের কার্ড তার ফেসবুকে পোস্ট করেছিলেন। যা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘এটা আসলে ওটিটির একটি কাজের প্রমোশন ছিল। পোস্টে আমার অভিনীত চরিত্রের কথাটাই লিখেছিলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App