×

বিনোদন

কার সঙ্গে প্রেম করছেন সামান্থা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:২১ পিএম

কার সঙ্গে প্রেম করছেন সামান্থা?

সামান্থা রুথ প্রভু

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য।

কয়েক দিন আগে এ জুটি পারিবারিক আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন। এদিকে, গুঞ্জন উড়ছে এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা।

আরো পড়ুন: শুটিংয়ে মনামীকে ‘গিন্নি’ ডাকতেন চঞ্চল চৌধুরী

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক রাজ নিডিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন।

সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-এ একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের সূচনা।

আরো পড়ুন: মারা গেছেন ‘পোকেমন’খ্যাত কণ্ঠশিল্পী রাচেল লিলিস

এরই মধ্যে সোশ্যাল মিডিয়া রেডিটে সামান্থা-রাজের ছবিও ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চা চললেও এখনো মুখ খুলেননি রাজ কিংবা সামান্থা।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।

আরো পড়ুন: আরজি কর আন্দোলন সমর্থনে কী বললেন দেব?

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App