×

বিনোদন

‘মহানগর’ বানিয়ে যে সমস্যা হয়েছিল আশফাক নিপুনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৬:০১ পিএম

‘মহানগর’ বানিয়ে যে সমস্যা হয়েছিল আশফাক নিপুনের

আশফাক নিপুন ও মোশাররফ করিম

শোবিজের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। ইন্ডাস্ট্রিতে সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি রয়েছে তার। বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি। ২০২১ সালে দারুণ জনপ্রিয়তা পায় তার নির্মিত ওয়েব সিরিজ ‘মহানগর’।

সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে নিয়েও বেশ উন্মাদনা দেখা যায় দর্শকমহলে। তবে এই সিরিজ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন। সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে ‘মহানগর’ নির্মাণের পর সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

আশফাক নিপুন বলেন, দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ‘মহানগর’ সিরিজটি। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়।

আরো পড়ুন: নিজ বাড়িতে ফেরদৌসের থাকা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

তিনি আরও বলেন, ‘মহানগর’র সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি। তার পরদিন আমার কাছে একটি প্রতিষ্ঠান থেকে কল আসে। আমাকে তাদের অফিসে যেতে বলে, আমি তখন তাদের বলি আমি ঢাকায় নেই। তারপর তারা আমাকে বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে।

তখন আমি বলি কখন আসতে হবে। এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে কল কেটে দেয়। তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে কথা বলে, পরে তাদের অফিসে যাই। এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো।

নির্মাতা বলেন, তারপর আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন। বলেন, নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে। কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই।

আরো পড়ুন: তনুশ্রীর বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

আশফাক নিপুন আরও জানান, ‘মহানগর’ নির্মাণের পর তার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছে রয়েছে তার।

প্রসঙ্গত, ২০২১ সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। ২০২৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App