×

বিনোদন

‘এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

‘এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য’

শেখ হাসিনা ও শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে বছরজুড়েই আলোচনায় থাকতে দেখা যায়। সরকারি প্লট চেয়ে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই সময়েই চিঠিটি প্রকাশ্যে এসেছিল। শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে লেখা সেই চিঠি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় তোপের মুখে পড়েছেন জয়।

আরো পড়ুন: আত্মগোপনে থাকা নিয়ে মুখ খুললেন মাহি

সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুললেন জয়। এ অভিনেতা বলেন, ‘আলো আসবেই’ গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন! সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা। এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন।

চিঠিতে চাটুকারিতা করেছেন, তা স্বীকার করে জয় বলেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না! আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।

আরো পড়ুন: শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা-নিপুন-কনকচাঁপা

প্রসঙ্গত, অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে চ্যানেল আই-এর ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App