×

বিনোদন

মারা গেছেন ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি’ গজলের গীতিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

মারা গেছেন ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি’ গজলের গীতিকার

গজলের গীতিকার আব্দুল কাদির। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামী সঙ্গীত ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি ...’ গজলের গীতিকার আব্দুল কাদির মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে। তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনসহ সর্বত্র।

জানা গেছে, কিছুদিন আগে স্ট্রোক করেন গীতিকার আবদুল কাদির। এরপর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন।

গীতিকার আব্দুল কাদিরের লেখা ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ গজলটি ব্যাপক জনপ্রিয়। এই গজলটি ছাড়াও বাংলা ভাষার অসংখ্য জনপ্রিয় মরমি কবিতা ও গানের স্রষ্টা তিনি। ‘একদিন তোমারই নাম, মসজিদে হবে এলান’, ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’ জনপ্রিয় এই মরমি গানগুলো তারই সৃষ্টি।

আরো পড়ুন : বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এ আর রহমান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App