×

বিনোদন

অর্জুন তো 'সিঙ্গেল', মালাইকার জীবনে কি নতুন প্রেম এলো?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

অর্জুন তো 'সিঙ্গেল', মালাইকার জীবনে কি নতুন প্রেম এলো?

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত

নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণার পর থেকেই দিনরাত মন খারাপে ডুবে রয়েছেন অর্জুন কাপুর। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। 

অভিনেত্রীর শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।” স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। তবে মালাইকাকে ছাড়া যে ভাল নেই অর্জুন, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। অবসাদে ভুগছেন, অকপটে স্বীকার করেছেন বনি-পুত্র। এ সবের মধ্যেই শরীরে উল্কি করিয়েছেন অর্জুন। তবে এবার অর্জুনের করা ‘সিঙ্গেল’ মন্তব্যে পাল্টা জবাব দিলেন মালাইকা।

আরো পড়ুন: এ আর রহমান আমার বাবার মতো : মোহিনী

বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার উপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন। নভেম্বর মাসে খারাপ মানুষ, মদ— সমস্ত ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন, আগেই জানিয়েছেন তিনি। এবার জীবনের সংঘর্ষ, সাফল্য, ব্যর্থতা নিয়ে পোস্ট করেছেন মালাইকা। এবার অভিনেত্রী নিজের প্রেম জীবন প্রসঙ্গে একটি পোস্ট ভাগ করে নেন। সেখানেই তিনটি অপশন রয়েছে। একটি সম্পর্কে আছেন, আরেকটি ‘সিঙ্গেল’, অন্যটি হাসির ইমোজি। মালাইকা বেছে নিলেন তিন নম্বর অপশনটি। 

মালাইকা বেশ কয়েক দিন আগেই জানিয়েছেন, তিনি এখন ঘুরে বেড়াবেন, নিত্য নতুন শুট করবেন এবং ভালাবাসা দিয়ে ভরিয়ে রাখবেন নিজেকে। এক কথায় মালাইকা নিজেকে নিয়ে ডুবে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App