×

বিনোদন

নতুন দায়িত্বে কাঞ্চন-বাঁধন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম

নতুন দায়িত্বে কাঞ্চন-বাঁধন

ছবি: সংগৃহীত

দুই প্রজন্মের দুই অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন। এবার তারা জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে এই দায়িত্ব পালন করবেন তারা।

আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেখানে দেখা যাবে তাদের।

জানা গেছে, এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

এ ব্যাপারে তিনি বলেন, এর আগেও একবার এই উৎসবে বিচারকের দায়িত্ব সামলেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারো এই দায়িত্ব নিতে হচ্ছে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব।

আজমেরী হক বাঁধন থাকছেন ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্বে। তিনি বলেন, অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেয়া আমার জন্য অনেক সম্মান ও  আনন্দের।  

এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

জুরির দায়িত্বে আরো থাকছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App