×

বিনোদন

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলে সমালোচনার মুখে সানা খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলে সমালোচনার মুখে সানা খান

ছবি :সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানা খান এবার মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি তিনি পোস্ট করে বলেছেন, ‘মা হওয়ার পর শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। ঘুম যথেষ্ট হয় না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে পড়তে হয়। সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয়।’  বর্তমানে সিনে দুনিয়া থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তবে অবসর সময়ে ইউটিউবিংয়ে ব্যস্ততা তার। নানা মুহূর্তের দৃশ্য নিজের মতো ধারণ করে ব্লগও তৈরি করেন সানা।

সানা আরো বলেন, ‘মেয়ের ফটোশুট আছে তাই জোর করে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, ডাক্তারের কাছেও যেতে হবে তাকে। বাড়ির কোনো কাজ সকাল থেকে তিনি করতে পারেননি কারণ শরীরের অসুস্থতা। সারাদিনের স্বাভাবিক চক্র ব্যাহত হয়েছে তাই স্বাভাবিকভাবেই শরীর অসুস্থ হয়ে পড়ছেন তিনি।’

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।’

কিন্তু সানার মুখে এই কথা শুনে বেশ ক্ষিপ্ত হয়েছেন সকলে। একজন লিখেছেন, ‘ডিপ্রেশন থেকে বের হয়ে আসা এত সোজা নয়। আপনি হয়তো জানেন না ডিপ্রেশন হলে কি হয়’।

অন্য একজন লিখেছেন, ‘আমি এক দশকের বেশি সময় ধরে বিষণ্নতার সঙ্গে লড়াই করছি। বারবার নিজেকে ‘ভালো আছি’ বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না। এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। আগে নিজেকে শিক্ষিত করুন। না জেনে কোনো কথা বলবেন না।’

আরো পড়ুন : শ্রীদেবীর প্রেমে বনি কাপুর, মানতে পারেননি ছেলে

নেটিজেনদের বক্তব্য অনুযায়ী, কোনো জ্ঞান ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে আলোচনা করা উচিত নয়। ডিপ্রেশন যে কথাটা ভয়ংকর হতে পারে তা হয়ত অভিনেত্রী নিজেও জানেন না, তাই এত অনায়াসে এসব কথা বলতে পারছেন তিনি। বোঝাই যাচ্ছে, ডিপ্রেশন নিয়ে সানার মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেননি নেট দুনিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পণ করতে চান। এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর নিজের নামে বদলে রাখেন সৈয়দ সানা খান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App