×

বিনোদন

৬ জেলায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘বল বীর-আমি চির-উন্নত শির’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম

৬ জেলায় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান ‘বল বীর-আমি চির-উন্নত শির’

জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ব্যান্ড সংগীত অনুষ্ঠানগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। ছবি : ভোরের কাগজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জানুয়ারি মাসজুড়ে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে এসব কর্মসূচি আয়োজিত হচ্ছে। 

এরই অংশ হিসেবে তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের অপার সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬টি জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর-আমি চির-উন্নত শির!’

গত ১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় আয়োজিত হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির!’ আগামী ২৯ জানুয়ারি বিকাল ৪টায় রংপুরে এবং ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় মুন্সিগঞ্জে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর- আমি চির-উন্নত শির!’ আয়োজিত হবে। নড়াইলে ৪ ফেব্রুয়ারি, বরগুনায় ৮ ফেব্রুয়ারি এবং রাজশাহী জেলায় ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত।

জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য ব্যান্ড সংগীত অনুষ্ঠানগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

আরো পড়ুন : ছুটির দিনে ‘বিবিধ শোক অথবা সুখ’র দুই প্রদর্শনী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App