×

বিনোদন

শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান

ছবি: সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রে ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা করেছেন। দেশে-বিদেশের অসংখ্য ভক্ত তৈরি করেছেন। অনেক ভক্ত তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব নামে ডাকেন। সম্প্রতি শাকিব খানকে মেগাস্টার সম্বোধন করেছেন তারা। তবে তার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

গত ঈদে শাকিব খানের তাণ্ডব মুক্তি পায়। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহিদ হাসানের উৎসব। প্রথমদিকে তাণ্ডব এগিয়ে ছিল। তবে ধীরে ধীরে শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটির প্রদর্শনীও বেড়েছে।

এ জাহিদ হাসান বলেন, আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।

কয়েক বছর হলো ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে।

জাহিদ হাসান বলেন, শেক্‌সপিয়ারের একটা কথা আছে, কোনও কিছু হওয়া বড় ব্যাপার না। কোনও কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি, এত হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।

তিনি মনে করেন, ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App