×

বিনোদন

‘ধুরন্ধরের’ ফার্স্ট লুকে ভক্তদের চমকে দিলেন রণবীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:১৩ পিএম

‘ধুরন্ধরের’ ফার্স্ট লুকে ভক্তদের চমকে দিলেন রণবীর

ছবি: সংগৃহীত

রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। এর আগে ‘ উরি’ সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা।

সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর। ২ মিনিট ৪০ সেকেন্ডের চোখধাঁধানো টিজারে রণবীর সিং ছাড়াও দেখা মিলেছে সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপালদের।

টিজারের ব্যাকগ্রাউন্ডে বেজেছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন। এতে কণ্ঠ দিয়েছেন পাঞ্জাবী সংগীতশিল্পী জ্যাসমিন স্যান্ডলাস। আগামী ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেউ জানে না, যাদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App