×

বিনোদন

এবার বড় পর্দার নায়িকা হচ্ছেন মিথিলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

এবার বড় পর্দার নায়িকা হচ্ছেন মিথিলা

ছবি : সংগৃহীত

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তিনি সেরা ৩০–এ জায়গা করে নেন এবং দ্বাদশ অবস্থানে থেকে নাম ঘোষণা হয় তার। কয়েক মাস আগে এই অর্জনের সুবাদে দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি।

এবার সিনেমার নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে যাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সিনেমা নিয়ে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনার কথা মিথিলা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দশম পর্বে। পডকাস্টটির এই পর্বটি শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিথিলা বলেন, অভিনেত্রী হিসেবে নিয়মিত কাজ করার স্বপ্ন দেখেন তিনি। এর আগেও ‘রোহিঙ্গা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছিল।

অভিনয় নিয়ে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে তুলে ধরে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। তবে একজন অভিনেত্রী হতে হলে যা যা জানা দরকার, সবই জানতে ও শিখতে চান।

মডেলদের অভিনয় নিয়ে প্রচলিত ধারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে বলেন, মডেলরা অভিনয় পারেন না। কিন্তু আজ যারা সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদের অনেকেই শুরুতে ভালো অভিনয় করতে পারতেন না। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেই তারা জায়গা করে নিয়েছেন। মডেলরাও যদি লেগে থাকে, ভালো অভিনয় করতে পারবে।

পডকাস্টে মিথিলা তার সাবেক ও বর্তমান প্রেম নিয়েও অজানা অনেক কথা বলেছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগে ‘হ্যাঁ’, পরে দাঁড়িপাল্লায় ভোট দিবেন: জামায়াত আমির

আগে ‘হ্যাঁ’, পরে দাঁড়িপাল্লায় ভোট দিবেন: জামায়াত আমির

এপস্টেইন ফাইল: নতুন করে আলোচনায় ইসরায়েল-মোসাদ বিতর্ক

এপস্টেইন ফাইল: নতুন করে আলোচনায় ইসরায়েল-মোসাদ বিতর্ক

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

ঢাকা ১৫ আসন কার দখলে

ঢাকা ১৫ আসন কার দখলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App