×

জাতীয়

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি

যমুনার সামনে রণক্ষেত্র, আন্দোলনকারীদের হটিয়ে দিল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

 যমুনার সামনে রণক্ষেত্র, আন্দোলনকারীদের হটিয়ে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী আন্দোলনকারীদের যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এসয় পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। সড়কে অবস্থান নিয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিয়েছে। সংঘর্ষে আহত এ পর্যন্ত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়। বেলা ১১টার পর পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে সেখান থেকেও তাদেরকে হটিয়ে দেয়া হয়। এসময় আন্দোলনকারীদের কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। বেলা ১টার পর ইন্টারকন্টিনেন্টাল মোড় ও আশপাশে থাকা আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও রাবারবুলেট ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেডের মুখে আন্দোলনকারীদের একটা অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরে শাহবাগের দিকে যায়। আরেকটি অংশ বাংলামোটরের দিকে চলে যায়। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড়–সংলগ্ন মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা এসেছেন। আন্দোলনকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অফিস না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘অবিলম্বে পে স্কেল, দিতে হবে দিয়ে দাও,’ ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’ বলে স্লোগান দিচ্ছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন বলেন, ‘নবম পে স্কেলের সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করছে না সরকার। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা জেনেছি, একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে সরকার প্রজ্ঞাপন জারি করছে না। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল ১০টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শোনেননি। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সেখানে অবস্থান করছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামীকাল উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

আগামীকাল উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: সবার আগে বাংলাদেশ

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: সবার আগে বাংলাদেশ

সড়কে দুই ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ১৫

সড়কে দুই ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ১৫

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App